সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ইউপি সদস্য আকলিম উদ্দীন
মৌলভীবাজারের বড়লেখায় বেপরোয়া মোটরসাইকেল আরোহীর ধাক্কায় গুরুতর আহত হয়ে সিলেট একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
৪নং উত্তর শাহবাজপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ও উত্তর শাহবাজপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব আকলিম উদ্দীন।
২ নভেম্বর বড়লেখা থেকে জরুরি কাজ শেষে বাড়ি ফেরার পথে নিজ মোটরসাইকেলের পিছনে অন্য আরেকজনকে বিষয়ে মোটরসাইকেল স্টার্ট করেছিলেন, এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল আরোহী তাঁকে সজোরে ধাক্কা দেয়।
এতে তিনি গুরুতর আহত হন।
এ দুর্ঘটনায় অনার হাত বেঙ্গে যায়, পেয়েছেন পায়েও গুরুতর আঘাত। বর্তমানে তিনি সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাদিন আছেন।
আকলিম উদ্দীন বলেন আমি আমার মোটরসাইকেল স্টার্ট দিয়ে রাস্তার পাশে ছিলাম এ সময় একটি মোটরসাইকেল এসে আমাকে ধাক্কা মারে,এরপর স্থানীয়রা আমাকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে
তিনি আরো বলেন,এ ধরনের দুর্ঘটনা এড়াতে মোটরসাইকেল চালকদের আরও সতর্ক ও দায়িত্বশীল হওয়া জরুরি, একটু অসচেতনতা ও বেপরোয়া গতির কারণে আরো বড় ধরনের ঘটনা ঘটতে পারে।

