এগিয়ে যাও এগিয়ে নাও বদলে দাও বাংলাদেশ
post_top_ad

বিশ্ব জাকের মঞ্জিলের গোলাপ প্রতীক প্রত্যাশী হেলাল মিয়া এবারও শানখলা ইউনিয়নে প্রার্থী

Amader Bangladesh 24 ডেস্ক
প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২৬, ৩:৩৮ অপরাহ্ন

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ৫ নং শানখলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আবারও গোলাপ ফুল প্রতীক নিয়ে প্রার্থী হয়েছেন বিশ্ব জাকের মঞ্জিলের একনিষ্ঠ খাদেম হেলাল মিয়া।
চুনারুঘাট উপজেলার ৫ নং শানখলা  ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের, মমহিমাউড়া গ্রামের বাসিন্দা  

নির্বাচনী প্রচারণায় নেমে নিজেকে বিশ্ব জাকের মঞ্জিলের একজন একনিষ্ঠ খাদেম হিসেবে পরিচয় দিয়ে হেলাল মিয়া জানান, তিনি সবসময়ই শানখলা ইউনিয়নের সাধারণ জনগণের পাশে থাকতে চান।

জনগণের সেবক হয়ে এলাকার উন্নয়ন করাই তার মূল লক্ষ্য। তিনি আশাবাদ ব্যক্ত করেন, এবারের নির্বাচনেও শানখলার ভোটাররা তাকে গোলাপ ফুল প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবে

গণসংযোগ কালে হেলাল মিয়া তার রাজনৈতিক ও আধ্যাত্মিক দর্শনের কথা উল্লেখ করে বলেন, তিনি বিশ্ব জাকের মঞ্জিলের আদর্শের সরকার দেখতে চান এবং সেই লক্ষ্যেই মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছেন।

এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় গোলাপ ফুল মার্কা নিয়ে তিনি শেষ পর্যন্ত নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

তার এই প্রার্থীতাকে কেন্দ্র করে স্থানীয় জাকের পার্টির নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

post_bottom_ad