এগিয়ে যাও এগিয়ে নাও বদলে দাও বাংলাদেশ
post_top_ad

পঞ্চগড়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২৬, ৩:৩৪ অপরাহ্ন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পঞ্চগড়ে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৩টায় পঞ্চগড় জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়।

পরে জেলা বিএনপির কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও পঞ্চগড় জেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জনাব মোঃ জাহিরুল ইসলাম কাচ্চু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পঞ্চগড় জেলা যুবদলের নির্বাচিত সভাপতি জনাব মোঃ ফেরদৌস ওয়াহিদ রাসেল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পঞ্চগড় জেলা যুবদলের নির্বাচিত সাধারণ সম্পাদক জনাব মোঃ নুরুজ্জামান বাবু।

আলোচনা সভায় বক্তারা যুবদলের প্রতিষ্ঠার ইতিহাস, সংগঠনের আদর্শ, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় যুবসমাজের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

post_bottom_ad