https://www.facebook.com/share/1CXwhqtyWm/
post_top_ad

রংপুরে ২৬ মামলার পলাতক আসামি ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

মনোয়ারুল ইসলাম রংপুর জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৯ অক্টোবর, ২০২৬, ১:৪৬ অপরাহ্ন

রংপুরে বিশেষ অভিযান চালিয়ে হত্যা, অস্ত্র, চাঁদাবাজি ও অপহরণসহ ২৬টি মামলার আলোচিত আসামি রাজিব হোসেন সুমন ওরফে ‘মেরিল সুমনকে’ (৩৫) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩।

​সোমবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে রংপুর মহানগরীর সিও বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। গ্রেপ্তার সুমন রংপুর নগরীর শালবন শাহীপাড়া এলাকার আবু হানিফের ছেলে।

​এসআরবি সূত্রে জানা যায়, সুমনের বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, মারামারি, চাঁদাবাজি, অস্ত্র, ডাকাতির প্রস্তুতি, অপহরণ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ২৬টি মামলা রয়েছে। এর মধ্যে একটি হত্যা মামলা, আটটি হত্যাচেষ্টা ও মারামারির মামলা, চারটি চাঁদাবাজির মামলা, ছয়টি অস্ত্র মামলা এবং অন্যান্য অভিযোগে আরও বেশ কয়েকটি মামলা বিচারাধীন রয়েছে।

​এসআরবির প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ২০১৫ সালে চাঞ্চল্যকর জাপানি নাগরিক কুনিও হোসি হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে সুমনকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছিল। এ ছাড়াও ২০১৯ সালে ডাকাতির প্রস্তুতির সময় অস্ত্রসহ এবং ২০২৩ সালে পিস্তল ও ইয়াবাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিলেন তিনি।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সুমনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে এসআরবি।

post_bottom_ad