এগিয়ে যাও এগিয়ে নাও বদলে দাও বাংলাদেশ
post_top_ad

দিনাজপুর বীরগঞ্জে খেলাধুলায় তারুণ্যের উচ্ছ্বাস, সম্প্রীতি ও প্রাণের মেলবন্ধন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২৬, ৩:২১ অপরাহ্ন

১০নং মোহনপুর ইউনিয়নের ভোগীরপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে উদ্বোধন হয়েছে “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট”।

ইউনিয়ন বিএনপির সভাপতি ফেরদৌস মন্ডল-এর সভাপতিত্বে আয়োজিত টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা, দিনাজপুর চেম্বার অব কমার্সের পরিচালক ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জননেতা জনাব মোঃ রেজওয়ানুল ইসলাম (রিজু)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল খালেক, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ফরহাদ হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান চৌধুরী আকাশসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং হাজারো ক্রীড়াপ্রেমী সাধারণ মানুষ।

তারুণ্যের প্রাণশক্তি, খেলাধুলার প্রতি ভালোবাসা এবং পারস্পরিক সৌহার্দ্যকে আরও বিকশিত করার প্রত্যয়ে এমন আয়োজন বীরগঞ্জের ক্রীড়াঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি করুক—এটাই প্রত্যাশা।
খেলাধুলা হোক তারুণ্যের শক্তি, সম্প্রীতির বন্ধন হোক আরও দৃঢ়।

post_bottom_ad