এগিয়ে যাও এগিয়ে নাও বদলে দাও বাংলাদেশ
post_top_ad

অনলাইনে ল্যাব তৈরির কৌশল শিখে টঙ্গীতে ইয়াবার গোপন কারখানার সন্ধান!

Amader Bangladesh 24 ডেস্ক
প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৬, ৬:৩৪ পূর্বাহ্ন

গাজীপুরের টঙ্গীর পাগাড় আলেরটেক এলাকায় গড়ে ওঠা একটি অভিনব গোপন ইয়াবা কারখানার সন্ধান মিলেছে। মধ্যরাতে সেখানে অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইয়াবা তৈরির পৃথক পরীক্ষাগার (ল্যাব), বিভিন্ন রাসায়নিক উপাদান ও সরঞ্জাম জব্দ করেছে।
​প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, কোনো অভিজ্ঞ কারিগর বা পেশাদার চক্রের সরাসরি সহায়তা ছাড়াই সম্পূর্ণ অনলাইনে তথ্য সংগ্রহ ও পড়াশোনা করে এই ইয়াবা তৈরির কারখানা ও ল্যাব গড়ে তোলার চেষ্টা করা হয়েছিল।

 কারখানার দায়িত্বে থাকা এক ব্যক্তি জানান, তিনি গত ছয় মাস ধরে সেখানে কাজ করছিলেন। অনলাইনে বিভিন্ন মাধ্যম থেকে কৌশল শিখে তারা ইয়াবা উৎপাদনের প্রক্রিয়া আয়ত্ত করার চেষ্টা চালাচ্ছিলেন। তবে প্রয়োজনীয় রাসায়নিক উপাদানের ঘাটতি এবং ল্যাবের কাজ পুরোপুরি চূড়ান্ত না হওয়ায় এর আগেই আইনশৃঙ্খলা

 রক্ষাকারী বাহিনীর নজরদারিতে পড়ে যান তারা।
​অভিযান চলাকালে কারখানাটির ভেতরের ছোট আকৃতির ল্যাব, বিভিন্ন কক্ষ এবং সেখানে মজুত থাকা সরঞ্জামাদি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে পুলিশ। টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহ

post_bottom_ad