এগিয়ে যাও এগিয়ে নাও বদলে দাও বাংলাদেশ
post_top_ad

পটিয়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এলিন বড়ুয়ার করুণ মৃত্যু।

Amader Bangladesh 24 ডেস্ক
প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৬, ৩:৫৫ পূর্বাহ্ন

চট্টগ্রামের পটিয়ায় গাছের ডালপালা কাটতে গিয়ে অসাবধান বশত বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এলিন বড়ুয়া (২৮)নামের এক গার্মেন্টসকর্মীর করুণ মৃত্যু হয়। 
ঘটনাটি ঘটে শুক্রবার(৩০শে অক্টোবর)দুপুর ১২টা,উপজেলার আশিয়া ইউনিয়নের বাথুয়া গ্রামে।


স্হানীয় সপ্তম বড়ুয়া জানান,এলিন বড়ুয়া বাড়ির পাশে পল্লী বিদ্যুৎ লাইন চালু থাকা আবস্থায় গাছের ডালপালা কাটতে গিয়ে অসাবধান বশত বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে জ্ঞান হারিয়ে ফেললে,তাকে দ্রুত পটিয়া উপজেলার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক লিটন চৌধুরী মৃত ঘোষণা দেন। 
সে আশিয়া ইউনিয়নের বাথুয়া গ্রামের বিষুময় বড়ুয়ার ছেলে।পেশায় গার্মেন্টস কর্মী।তার অকাল মৃত্যুতে শোকাভিভূত হয়ে পড়ে এলাকায়।

post_bottom_ad