কালিনগর বাজার ট্রাক চালক সমিতির নতুন কমিটি গঠিত
সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়নের অন্তর্ভুক্ত গোয়াইনঘাট উপজেলা উত্তর-পূর্ব জাফলং উপ-কমিটির অধীন আজ ২৯ অক্টোবর ২০২৬ ইং রোজ বৃহস্পতিবার কালিনগর বাজার ট্রাক চালক সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
শ্রমিকদের অধিকার রক্ষা, সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল এবং চালক শ্রমিকদের ঐক্য ও পারস্পরিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ শ্রমিকদের কল্যাণে কাজ করা এবং সমিতির সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এই কমিটি গঠনের ফলে স্থানীয় ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান চালকদের মধ্যে সন্তোষ প্রকাশ পেয়েছে এবং শ্রমিকদের অধিকার আদায়ে সংগঠনটি আরও জোরালো ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

