ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী বিএনপির মির্জা ফয়সল
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সোয়া এক লাখের বেশি ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তাকে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম। ফল ঘোষণার সময় ঠাকুরগাঁওয়ের নির্বাচনি ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ উপনির্বাচনে ভোট প্রদানের হার ছিল ৬৪ দশমিক ৭৭ শতাংশ।
ভোটে ধানের শীষের প্রার্থী মির্জা ফয়সল পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৭৮৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট মনোনীত জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৪৫৩ ভোট।
এছাড়া অন্যান্য প্রার্থীদের প্রাপ্ত ভোট:
মো. আবদুল আলীম নিজামী (বাংলাদেশ খেলাফত আন্দোলন - বটগাছ): ৮৩৬ ভোট
হাফেজ মো. খাদেমুল ইসলাম (ইসলামী আন্দোলন বাংলাদেশ - হাতপাখা): ৩,২৮৮ ভোট
হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (বাংলাদেশ কংগ্রেস - ডাব): ৪৪৯ ভোট

