https://www.facebook.com/share/1CXwhqtyWm/
post_top_ad

মনোহরদী মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পরিত্যক্ত পুকুর পরিষ্কার, নেওয়া হচ্ছে নতুন উদ্যোগ মোঃএমরুল ইসলাম

নরসিংদী(মনোহরদী)প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৬, ৩:০৫ অপরাহ্ন

নরসিংদীর মনোহরদীতে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় থাকা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের পুকুরটি পরিষ্কার করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদুল হাসানের নেতৃত্বে পুকুরটি পরিষ্কার করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শিগগিরই পুকুরপাড়ে বৃক্ষরোপণ এবং পুকুরে মাছ চাষের উদ্যোগ নেওয়া হবে। এসব কার্যক্রম মনোহরদী মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নিয়ন্ত্রণে পরিচালিত হবে।

এ উদ্যোগের মাধ্যমে দীর্ঘদিন অব্যবহৃত থাকা পুকুরটির সঠিক ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি কমপ্লেক্স এলাকার পরিবেশ ও সৌন্দর্য বৃদ্ধির প্রত্যাশা করা হচ্ছে।

post_bottom_ad