https://www.facebook.com/share/1CXwhqtyWm/
post_top_ad

ইপিজেড থানা কমিউনিটি পুলিশিং কমিটির ২৬ সদস্যের কার্যকরী কমিটি ও ১১ সদস্যের উপদেষ্টা পরিষদ ঘোষণা

মোঃ শহীদুল ইসলাম চট্টগ্রাম প্রতিনিধ
প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানা কমিউনিটি পুলিশিং কমিটির ২৬ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি ও ১১ সদস্যের উপদেষ্টা পরিষদ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে নগরীর স্থানীয় এলিট হলে আয়োজিত কমিটির পরিচিতি সভায় এ কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বন্দর বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সোহেল রানা।

সংগঠক মো. আশরাফ উদ্দিনের সভাপতিত্বে এবং মো. ইমরান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিএমপির বন্দর বিভাগের সহকারী পুলিশ কমিশনার মাজহারুল ইসলাম, ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান, ইপিজেড থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রোকন উদ্দিন মাহমুদ খলিল, কমিউনিটি পুলিশিং কমিটির সাবেক সাধারণ সম্পাদক মো. মুজিবুল হক বকুল, বিশিষ্ট সমাজসেবক নূরুজ্জামান ও ধর্মীয় নেতা অসীম চাকমা।

ঘোষিত কার্যকরী কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আশরাফ উদ্দিন, সিনিয়র সহসভাপতি মো. মজিবুর রহমান এবং সহসভাপতি হিসেবে রয়েছেন মো. শাহেদ ও মুজিবুল আলম। সাধারণ সম্পাদক হয়েছেন মো. ইমরান খান। যুগ্ম সম্পাদক হিসেবে রয়েছেন মো. আলী সাজু।

কমিটির অন্যান্য পদে রয়েছেন সাংগঠনিক সম্পাদক মো. নওশাদ, প্রচার সম্পাদক ইউসুফ সুমন, অর্থ সম্পাদক মো. মিজান হোসেন, দপ্তর সম্পাদক ইকবাল হোসেন সুমন এবং মহিলা বিষয়ক সম্পাদিকা সাফিয়া আক্তার। সিনিয়র সদস্য হিসেবে রয়েছেন সালেহ মাহমুদ আনসারী।

এ ছাড়া কার্যকরী কমিটির সদস্য হিসেবে রয়েছেন আজাদ কামাল, শহিদুল ইসলাম, নূর মোহাম্মদ সাহেদ, আকিব জাভেদ, সাইফুর রহমান রনি, সাদাফ কবির রুপি, মানিক রতন, জিয়াউর রহমান জিয়া ও মো. আনিসুর রহমান। তালিকায় শহীদুল ইসলাম (সুমন রহমান), হুসনী মোবারক রিয়াদ, রাশেদুজ্জামান রাসেল ও ওসমান গনির নামও উল্লেখ রয়েছে।

অন্যদিকে ১১ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদে রয়েছেন মাহাবুব এলাহী, নূরুজ্জামান, হাজী মুজিবুল হক বকুল, রোকন উদ্দিন মাহমুদ খলিল, আ. মান্নান, জাবেদ আনসারী, ডা. মো. সেলিম রেজা, উত্তম কুমার শীল, শিক্ষক ওসমান গনি, অ্যাডভোকেট আবু হানিফ নিহাদ ও অসীম চাকমা।

অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সর্বসম্মতিক্রমে উপদেষ্টা পরিষদ ঘোষণা করা হয়।

এ সময় এলাকার সর্বস্তরের জনগণের নাগরিক সেবা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জননিরাপত্তা রক্ষায় কমিউনিটি পুলিশিং কমিটিকে সহযোগিতা করার জন্য সিএমপি পুলিশ কমিশনারের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়।

post_bottom_ad