https://www.facebook.com/share/1CXwhqtyWm/
post_top_ad

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত...

‎রবিউল মোল্লা ‎শরীয়তপুর জেলা প্রতিনিধি
প্রকাশিত: ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০০ অপরাহ্ন

‎শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‎
‎বুধবার (৯ সেপ্টেম্বর) আলহাজ্ব শফিকুর রহমান কিরন এমপির বাস ভবনে সখিপুর থানা মহিলা দলের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও র‍্যালী হয়।
‎
‎সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ভূমিকা নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা, নারী নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করা এবং দেশের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
‎
‎সখিপুর থানা যুবদলের সভাপতি মোস্তাক আহমেদ মাসুম বালা তার বক্তব্যে বলেন,

বিএনপির রাজনৈতিক কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে যুবদল ও মহিলা দলসহ অঙ্গ-সহযোগী সংগঠনগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলের যেকোনো কর্মসূচিতে নারী নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।
‎
‎সখিপুর মহিলা দলের সভাপতি মুন্নি হাবিবা বলেন,

মহিলা দলের নেতাকর্মীরা সবসময় বিএনপির সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। আগামী দিনে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে তৃণমূলের নারী নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
‎
‎আলোচনা সভায় উপস্থিত ছিলেন সখিপুর থানা যুবদলের যুগ্ন সাধারন সম্পাদক আফজাল বালেন

সখিপুর থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সুজন মাহমুদ ও স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
‎
‎এ সময় বক্তারা বলেন, বিএনপির রাজনীতিতে নারী নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

post_bottom_ad