https://www.facebook.com/share/1CXwhqtyWm/
post_top_ad

মাত্র ৯০ টাকা নিয়ে বিরোধ, বড়লেখায় টেইলার্স ব্যবসায়ীর মৃত্যু

আব্দুল আলীম বড়লেখা উপজেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২৬, ৪:০১ অপরাহ্ন
https://youtu.be/A52S4SqpF2c?si=njZVbcP5aTXBMYHx

মৌলভীবাজারের বড়লেখায় মাত্র ৯০ টাকা পাওনাকে কেন্দ্র করে বিরোধের জেরে আলী হোসেন আলিফ (৫৫) নামে এক টেইলার্স ব্যবসায়ীর মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সায়পুর রেলক্রসিং-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।


নিহত আলী হোসেন আলিফ বড়লেখা উপজেলার আতুয়া গ্রামের বাসিন্দা। তিনি মৃত ওয়াছির আলীর ছেলে। সায়পুর রেলক্রসিংয়ের পাশে তাঁর একটি টেইলারিংয়ের দোকান রয়েছে।


স্থানীয় সূত্রে জানা যায়, মাত্র ৯০ টাকা পাওনা নিয়ে বিরোধের জেরে এ ঘটনার সূত্রপাত হয়। একপর্যায়ে আলী হোসেন আলিফের মৃত্যুর ঘটনা ঘটে। সামান্য অর্থের বিরোধকে কেন্দ্র করে একজন ব্যবসায়ীর এমন মৃত্যুতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
তবে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের পরিচয়, বিরোধের বিস্তারিত কারণ এবং মৃত্যুর সুনির্দিষ্ট পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।


এ বিষয়ে পুলিশের বক্তব্য ও ঘটনার বিস্তারিত তথ্য পাওয়া গেলে সংবাদটি আরও হালনাগাদ করা হবে।

post_bottom_ad