https://www.facebook.com/share/1CXwhqtyWm/
post_top_ad

জুড়ী পোস্ট অফিস রোড কামিনীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে আলোচনায় রুবেল আহমেদ

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি:
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫৫ অপরাহ্ন

মৌলভীবাজারের জুড়ী উপজেলার পোস্ট অফিস রোড কামিনীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনকে ঘিরে ব্যবসায়ীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। নির্বাচনে ৪ নম্বর ওয়ার্ড থেকে সাধারণ সম্পাদক পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন তরুণ ব্যবসায়ী রুবেল আহমেদ।


ছোটবেলা থেকেই কামিনীগঞ্জ বাজারের ব্যবসায়ী ও স্থানীয় মানুষের সঙ্গে তাঁর নিয়মিত চলাফেরা ও সুসম্পর্ক রয়েছে। দীর্ঘদিন ধরে ব্যবসার সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি বাজারের বিভিন্ন বিষয় ও ব্যবসায়ীদের সুখ-দুঃখের সঙ্গে তিনি সম্পৃক্ত রয়েছেন বলে জানা গেছে।


ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা, বাজারের পরিবেশ উন্নয়ন এবং ব্যবসায়ীদের কল্যাণে কাজ করার আগ্রহ থেকেই সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা করছেন রুবেল আহমেদ।
স্থানীয় ব্যবসায়ীদের একটি অংশ মনে করছেন, দীর্ঘদিন বাজারের মানুষের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিজ্ঞতা এবং ব্যবসায়ী সমাজের সঙ্গে তাঁর সুসম্পর্ক তাঁকে দায়িত্ব পালনে সহায়ক হবে। তাঁরা মনে করেন, সুযোগ পেলে তিনি ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যক্রমকে আরও গতিশীল করতে ভূমিকা রাখতে পারবেন।


এ বিষয়ে রুবেল আহমেদ বলেন, “আমি ছোটবেলা থেকেই এই বাজারের মানুষের সঙ্গে চলাফেরা করে আসছি এবং দীর্ঘদিন ধরে ব্যবসার সঙ্গে জড়িত। ব্যবসায়ীদের পাশে থেকে তাদের সমস্যা ও কল্যাণে কাজ করার সুযোগ পেলে আন্তরিকভাবে দায়িত্ব পালনের চেষ্টা করব। আমি সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতা প্রত্যাশা করছি।”


আসন্ন নির্বাচনকে সামনে রেখে ব্যবসায়ী মহলে প্রার্থীদের নিয়ে আলোচনা বাড়ছে। সাধারণ সম্পাদক পদে রুবেল আহমেদের সম্ভাব্য প্রার্থিতা নিয়েও ইতোমধ্যে ব্যবসায়ীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

post_bottom_ad