https://www.facebook.com/share/1CXwhqtyWm/
post_top_ad

জরায়ুর টিউমার অপারেশনে বিথি রানী পাশিকে আশা’র চিকিৎসা সহায়তা

আমাদের বাংলাদেশ
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫০ অপরাহ্ন

বিশ্বের অন্যতম বৃহত্তম ক্ষুদ্রঋণ প্রদানকারী বেসরকারি সংস্থা (এনজিও) 'আশা' (Association for Social Advancement) এক কথায় বলেন আশা এনজিও-র কার্যক্রম, তাদের বিভিন্ন ঋণ ও সামাজিক সেবা দিয়ে থাকেন তারি ধারে বাড়ি ধারাবাহিকতায়

মৌলভীবাজারের রাজনগরে উপজেলায় আশা এনজিও অফিসের জরায়ুর টিউমার অপারেশনের জন্য বিথি রানী পাশিকে নামের এক ব্যক্তি কে আশায় চিকিৎসা সহায়তা হিসেবে অনুদানের চেক প্রদান করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা।


গতকাল ৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে আশা সিলেট বিভাগের সিনিয়র এডিশনাল ডিভিশনাল ম্যানেজার জনাব মো. আবু তাহের চৌধুরী রাজনগর অঞ্চলের রাজনগর ব্রাঞ্চ মনিটরিংকালে গোলাপ দলের সদস্য বিথি রানী পাশির হাতে চিকিৎসা সহায়তার অনুদানের চেক তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন রাজনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রেজওয়ানুল হক (পিপ্পু), ব্রাঞ্চ ম্যানেজার (বিএম), অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার (এবিএম)সহ ব্রাঞ্চের সকল কর্মী।

চিকিৎসা সহায়তা পেয়ে বিথি রানী পাশি আশা’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

post_bottom_ad