https://www.facebook.com/share/1CXwhqtyWm/
post_top_ad

মনোহরদীতে ৫০ দশমিক ৫৭ শতাংশ জমি বাদীকে বুঝিয়ে দিল উপজেলা প্রশাসন

মোঃ এমরুল ইসলাম ,নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ৯ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের রায়ের আলোকে নরসিংদীর মনোহরদীতে ৫০ দশমিক ৫৭ শতাংশ জমি বাদী পক্ষকে দখল বুঝিয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চন্ডীতলা মৌজায় ৯টি দাগভুক্ত ওই জমি বাদী পক্ষকে বুঝিয়ে দেওয়া হয়। এ সময় বাদী-বিবাদীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের আওতায় আদালতের রায়ের আলোকে জমির দখল বুঝিয়ে দেওয়ার এ কার্যক্রম পরিচালনা করা হয়।
উচ্ছেদ ও দখল বুঝিয়ে দেওয়ার কার্যক্রম পরিচালনা করেন মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সজিব মিয়া।

এ সময় অভিযানে সার্বিক সহযোগিতা করেন মনোহরদী থানা পুলিশের সদস্যরা।

post_bottom_ad