রাজারহাট চাকিরপশা ইউনিয়ন পরিষদের চত্তরে ৬৯টি গাছের নিলাম রাজস্ব আয় ৪ লাখ
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ৪ নম্বর চাকিরপশার ইউনিয়নে সরকারি মালিকানাধীন ৬৯টি গাছের নিলাম কার্যক্রম সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার ৮ সেপ্টেম্বর সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার মিজ্ তানজিলা তাসনিমের উপস্থিতিতে এ নিলাম কার্যক্রম শুরু হয়। নিলামে মোট পাঁচজন দরদাতা অংশগ্রহণ করেন।
নিয়ম অনুযায়ী তিন দফা ডাকের মাধ্যমে নিলাম কার্যক্রম সম্পন্ন করা হয়। সর্বশেষ ও সর্বোচ্চ দরদাতা হিসেবে জাকির হোসেন খান ৩ লাখ ২৭ হাজার ৫০০ টাকায় গাছগুলো ক্রয়ের দর প্রদান করেন।
এর সঙ্গে সরকারি ভ্যাট ও ট্যাক্স বাবদ ৮১ হাজার ৯৭৫ টাকা যুক্ত হওয়ায় তিনি মোট ৪ লাখ ৯ হাজার ৪৭৫ টাকা নগদ জমা প্রদান করেন।
উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় নিলাম কার্যক্রম সম্পন্ন হওয়
ইউনিয়ন চেয়ারম্যান আব্দুস ছালাম এই নিলাম কে স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত এর দৃষ্টান্ত উদাহরণ বলে জানিয়েছেন।
এলাকার জনগন ও এমন অনুষ্ঠানে সন্তোষ প্রকাশ করেন

