পরশুরাম থানা দ্বি-বার্ষিক পরিদর্শন করলেন আরপিএমপি পুলিশ কমিশনার।
১৫ অক্টোবর বৃহস্পতিবার রংপুর মেট্রোপলিটন পুলিশের পরশুরাম থানা দ্বি-বার্ষিক পরিদর্শন করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার(ডিআইজি) জনাব মুঃ মাহবুবুর রশীদ, পিপিএম-সেবা।
পরিদর্শনকালে পুলিশ কমিশনার মহোদয় থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্টার, নথিপত্র ও দাপ্তরিক কার্যক্রম পর্যালোচনা করেন। এ সময় এফআইআর (প্রাথমিক তথ্য বিবরণী) রেজিস্টার, ওয়ারেন্ট রেজিস্টার, খতিয়ান রেজিস্টার, অপমৃত্যু রেজিস্টার, সম্পত্তি রেজিস্টারসহ অন্যান্য গুরুত্বপূর্ণ রেজিস্টারের হালনাগাদ অবস্থা, সঠিক সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ পদ্ধতি যাচাই করেন।
তিনি থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, দাপ্তরিক নথিপত্রের ব্যবস্থাপনা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিরাপত্তাব্যবস্থা এবং জনসেবা কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি দায়িত্ব পালনকালে পেশাগত দক্ষতা, সততা, নিষ্ঠা, শৃঙ্খলা ও জবাবদিহিতা বজায় রাখার পাশাপাশি জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
পুলিশ কমিশনার মহোদয় থানায় আগত সেবাপ্রত্যাশীদের প্রতি পেশাদার, দায়িত্বশীল ও মানবিক আচরণ প্রদর্শন এবং দ্রুত, স্বচ্ছ ও মানসম্মত পুলিশি সেবা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
রংপুর মেট্রোপলিটন পুলিশ নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং জনগণের দোরগোড়ায় মানসম্মত পুলিশি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

