https://www.facebook.com/share/1CXwhqtyWm/
post_top_ad

কমলগঞ্জে শাহ মোস্তফা (রহ.) মাদ্রাসা ও মসজিদ পরিচালনায় নতুন কমিটি গঠন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২৬, ৯:২৮ পূর্বাহ্ন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৫ নম্বর ওয়ার্ডের চণ্ডীপুরে অবস্থিত হযরত শাহ মোস্তফা (রহ.) হাফিজিয়া মাদ্রাসা ও হযরত শাহ মোস্তফা (রহ.) দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসা-সংশ্লিষ্ট মসজিদ পরিচালনায় নতুন কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর ২০২৬) সকাল ১১টায় মাদ্রাসার হলরুমে এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এক সভায় উপস্থিত সবার সর্বসম্মতিক্রমে পাঁচ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটি ও ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

মাদ্রাসা ও মসজিদ সুশৃঙ্খল, সুন্দর ও জবাবদিহিতামূলকভাবে পরিচালনা, বিদ্যমান সমস্যাগুলোর সমাধান এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নের লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান। সভায় মাদ্রাসার স্বার্থে বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়।

পাঁচ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটিতে রয়েছেন মাওলানা নুরুল ইসলাম, আব্দুর রহিম লন্ডনী, আব্দুল্লাহ ফানু, ইব্রাহিম মোহাম্মদ ও জয়না‌ল মিয়া।

অন্যদিকে, ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মুইদ আশিক চিসতি। সহসভাপতি হিসেবে রয়েছেন মাওলানা জিয়াব উদ্দিন, আব্দুল হামিদ ও হেলাল আহমদ। সাধারণ সম্পাদক হয়েছেন মাদ্রাসার মুহতামিম সদরুল ইসলাম মাসুম এবং যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সমাজকর্মী মো. আব্দুস সালাম। কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন মইনুল ইসলাম।

কমিটির অন্যান্য সদস্য হলেন ইয়াছিন মিয়া, সাজু মিয়া, নুরুল আলম চৌধুরী সাদ্দাম, আজিজ, মাহমুদ ও জেমস।

সভায় সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুন কমিটির মাধ্যমে মাদ্রাসা ও মসজিদের সার্বিক কার্যক্রম আরও সুশৃঙ্খলভাবে পরিচালিত হবে এবং প্রতিষ্ঠানের উন্নয়ন ও ধর্মীয় শিক্ষার পরিবেশ সমুন্নত রাখতে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

কমিটি গঠন প্রক্রিয়া সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্টরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। একই সঙ্গে সভায় উপস্থিত এলাকাবাসী ও সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। দেশ ও জনগণের কল্যাণে কাজ করার তৌফিক কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করা হয়।

post_bottom_ad