https://www.facebook.com/share/1CXwhqtyWm/
post_top_ad

কমলগঞ্জের লাউগাচড়ায় পাহাড়িকা এক্সপ্রেসের হুক ছিঁড়ে সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

আমাদের বাংলাদেশ
প্রকাশিত: ২ অক্টোবর, ২০২৬, ৬:০১ অপরাহ্ন

মৌলভীবাজারের কমলগঞ্জে লাউয়াছড়া এলাকায় চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের বগির সংযোগস্থলের হুক ছিঁড়ে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।


শুক্রবার (২ অক্টোবর) বেলা ১টা ১৫ মিনিটের দিকে লাউয়াছড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে ট্রেনটি আটকে যাওয়ায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে।


রেলওয়ে সূত্রে জানা গেছে, চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস লাউয়াছড়া এলাকায় পৌঁছালে ট্রেনটির বগির জোড়ার হুক ছিঁড়ে যায়। পরে ট্রেনটি সাতটি বগি নিয়ে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে চলে আসে। এ ঘটনায় ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।


ঘটনার পর রেলওয়ের সংশ্লিষ্ট কর্মীরা ঘটনাস্থল ও শ্রীমঙ্গল স্টেশনে গিয়ে ছিঁড়ে যাওয়া হুক মেরামতের কাজ শুরু করেন। হুক পুনঃসংযোগ ও মেরামতের কাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার শিপলু সূত্রধর বিষয়টি নিশ্চিত করে বলেন, পাহাড়িকা এক্সপ্রেসের বগির জোড়ার হুক ছিঁড়ে যাওয়ার পর ট্রেনটি সাতটি বগি নিয়ে শ্রীমঙ্গল স্টেশনে এসেছে। হুক মেরামতের কাজ চলছে।

post_bottom_ad