https://www.facebook.com/share/1CXwhqtyWm/
post_top_ad

মাদারীপুরে স্কুল প্রাঙ্গণ থেকে দেশীয় অস্ত্রসহ এক কিশোর আটক

Amader Bangladesh 24 ডেস্ক
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১৪ অপরাহ্ন

মাদারীপুরের আচমত আলী খান স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণ থেকে দেশীয় অস্ত্রসহ তাহসিন সিকদার নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ।


​রোববার (২৭ সেপ্টেম্বর) স্কুল ছুটির পর এ ঘটনা ঘটে। আটক তাহসিন সিকদার মাদারীপুর পৌর শহরের কলেজ রোড এলাকার আজিজুল সিকদারের ছেলে।


​পুলিশ ও স্কুল কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার বিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি শেষে নবম শ্রেণির শিক্ষার্থী মিনহাজ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থী নুর আলমের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে শিক্ষকরা বিষয়টি মীমাংসা করে দেন।


​তবে রোববার স্কুল ছুটির পর পূর্বের ওই ঘটনার জের ধরে মিনহাজের ওপর কয়েকজনের হামলার অভিযোগ ওঠে। এ সময় তার চিৎকার শুনে শিক্ষক ও শিক্ষার্থীরা এগিয়ে এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে স্কুল কর্তৃপক্ষের মাধ্যমে পুলিশকে খবর দেওয়া হয়।


​পুলিশ ঘটনাস্থল থেকে তাহসিন সিকদারকে দেশীয় অস্ত্রসহ আটক করে। তবে হামলার অভিযোগ ও ঘটনার সঙ্গে অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।


​মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, "স্কুল ও কলেজের ভেতরে হামলার ঘটনায় একজনকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।"

post_bottom_ad