https://www.facebook.com/share/1CXwhqtyWm/
post_top_ad

নরসিংপুরে প্রবীণ শালিশ ব্যক্তিত্ব ও বিএনপি নেতা লয়লুছ খানের জানাজা সম্পন্ন।

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন

দোয়ারাবাজার উপজেলা নরসিংপুর ইউনিয়নের ঘিলাছড়া গ্রামের বিশিষ্ট শালিশ ব্যক্তিত্ব, প্রবীণ মুরব্বি এবং উত্তর সুরমা এলাকার সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তি জনাব লয়লুছ খান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি বয়স হয়েছিল ৭০ বছর। তিনি নরসিংপুর ইউনিয়ন বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

​পরিবার সূত্রে জানা যায়, ১৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে রাত ৪:৫০ ঘটিকায় তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরবর্তীতে মরহুমের জানাজার নামাজ আজ ১৯সেপ্টেম্বর (৩:৩০ মিনিটে) ঘিলাছড়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।

​জানাভায় অংশগ্রহণকারী সর্বস্তরের মানুষ ও রাজনৈতিক ব্যক্তিবর্গ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।

জানাজা আগ মুহুর্তে বক্তারা বলেন, জনাব লয়লুছ খানের ইন্তেকালে এলাকার সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে অপূরণীয় এক নেতা হারালাম,  মহান আল্লাহ তাআলা মরহুমের জীবনের সকল নেক আমল কবুল করুন, তাঁর ত্রুটি-বিচ্যুতি ক্ষমা করুন এবং তাঁকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুন। পাশাপাশি তাঁর শোকাহত পরিবার ও পরিজনদের এই অপূরণীয় ক্ষতি ধৈর্য ও সাহসিকতার সাথে সহ্য করার তৌফিক দান করুন। আমীন

post_bottom_ad