ধামইরহাটে ১২ বছরের শিশু নিখোঁজ, থানায় জিডি
নওগাঁর ধামইরহাটে সোহানুর রহমান সোহান (১২) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। তার ডাকনাম জাহিদ। গত ১২ সেপ্টেম্বর ২০২৬, শনিবার বিকেল ৪টা থেকে ৫টার মধ্যে ধামইরহাট থানাধীন আলমপুর ইউনিয়নের মঙ্গলিয়া এলাকা থেকে সে নিখোঁজ হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
নিখোঁজ সোহানুর রহমান সোহানের পিতার নাম মৃত সুফিয়ান এবং মাতার নাম মোসাঃ সুমি আক্তার। পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, শিশুটি মানসিকভাবে অসুস্থ।
শিশুটিকে খুঁজে না পেয়ে তার ফুফু মোসাঃ নাজমা বেগম (৩৭) ধামইরহাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নং-৭৩৮, ট্র্যাকিং সং PKAMOD।
শিশুটির সন্ধান চাই
নাম: সোহানুর রহমান সোহান
ডাকনাম: জাহিদ
বয়স: আনুমানিক ১২ বছর
লিঙ্গ: পুরুষ
পিতা: মৃত সুফিয়ান
মাতা: মোসাঃ সুমি আক্তার
ঠিকানা: চকময়রাম, ৮ নম্বর ওয়ার্ড, ধামইরহাট পৌরসভা, ধামইরহাট, নওগাঁ।
শিশুটির সন্ধান পেলে অথবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে দ্রুত পরিবারের সদস্যদের জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।
জরুরি যোগাযোগ:
মোসাঃ মেহেরবানু (ফুফু)
০১৭৩৪১৬২৯২২
সাংবাদিক আবিদ হাসান
০১৮৫৮৯৭৮২২৫
নিখোঁজ শিশুটিকে খুঁজে পেতে সবার সহযোগিতা কামনা করছে পরিবার।

